আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধবিরতি চুক্তি গুরুতরভাবে লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ পরিস্থিতির মধ্যেও শিগগিরই একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
১৯ এপ্রিল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।


এদিকে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক জোনাথান কার্ল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ট্রাম্প এখনও বিশ্বাস করেন যে ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি সম্ভব। তার ভাষ্য অনুযায়ী, ‘এই চুক্তি হবেই, সহজভাবে হোক বা কঠিনভাবে।’

ট্রাম্প আরও জানান, আলোচনার জন্য তার প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন এবং সোমবার সন্ধ্যায় সেখানে পৌঁছানোর কথা রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছে এবং আশা করছেন ইরান তা গ্রহণ করবে।
তবে আলোচনা ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
তিনি আরও মন্তব্য করেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে ভদ্র আচরণের দিন শেষ হয়ে যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available