আন্তর্জাতিক ডেস্ক: সামরিক জোট ন্যাটো ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গঠিত, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী কোনো অভিযান চালানোর জন্য নয় বলে মন্তব্য করেছেন ফ্রান্সের কনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী অ্যালিস রুফো।
১ মার্চ বুধবার প্যারিসে অনুষ্ঠিত ‘ওয়ার অ্যান্ড পিস’ সম্মেলনে তিনি এ কথা বলেন।


রুফো বলেন, ‘ন্যাটো আসলে কী, তা মনে রাখা জরুরি। এটি ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট একটি সামরিক জোট। হরমুজ প্রণালীতে কোনো অভিযান পরিচালনার জন্য এটি গঠিত হয়নি। সেখানে এমন কিছু করা হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা শুরু করে। এরপর থেকেই বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা প্রায় বন্ধ হয়ে যায়।
এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। তবে অনেক দেশ সেই আহ্বানে সাড়া দেয়নি। ফলে ইউরোপকে নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে না দেখার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।
মিত্রদের সাড়া না দেওয়ায় ন্যাটো নিয়ে কটাক্ষও করেছেন ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। একই দিনে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হওয়ায় তিনি জোটটি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। এর আগে ন্যাটো মিত্রদের ‘ভীরু’ বলেও বিদ্রূপ করেছিলেন তিনি।
সূত্র: রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available