• ঢাকা
  • |
  • বুধবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০২:৪০:০৯ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

১৪ মার্চ ২০২৬ সকাল ১০:৪১:৪৪

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ১৩ মার্চ শুক্রবার রাতের দিকে হামলা চালানো হয়েছে। হামলার পর দূতাবাস থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে, যা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরবি এক সাংবাদিক নিশ্চিত করেছেন।

তবে হামলার দায়িত্ব এখনও কোনো পক্ষ দাবি করেনি এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে তা-ও জানা যায়নি।

যুদ্ধের আঁচ প্রতিবেশী ইরাকে ভালোভাবে লেগেছে। বিশেষ করে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতভাবে মার্কিন ও পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। এর মধ্যে ইরাকে ফরাসি সেনাদের লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় ১ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।

এছাড়া ইরাকে মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান ১৩ মার্চ শুক্রবার বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ৬ জন ক্রু নিহত হয়েছেন। মার্কিন বাহিনী জানিয়েছে, বিমানটি শত্রুপক্ষ বা নিজেদের ভুলবশত কোনও আঘাত ছাড়াই বিধ্বস্ত হয়েছে। তবে ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো দাবি করেছে, তাদের হামলাতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সর্বশেষ, শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালিয়েছে। এই হামলায় দ্বীপের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত না করে, তাহলে পরবর্তীতে দ্বীপের জ্বালানি স্থাপনাতেও হামলা চালানো হতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us