• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:২৯ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৯:৩৯

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে আত্মঘাতী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ট্যাংকারটি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, আইআরজিসি'র জনসংযোগ দপ্তর ৭ মার্চ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হামলার শিকার ট্যাংকারটির নাম প্রিমা অয়েল ট্যাঙ্কার।

Ad
Ad

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে অনিরাপদ পরিস্থিতি সম্পর্কে আইআরজিসি নৌবাহিনীর বারবার সতর্কতা উপেক্ষা করে ট্যাংকারটি চলাচল করছিল। সতর্কবার্তা অমান্য করায় ট্যাংকারটিতে ড্রোন আঘাত হানে।

Ad

আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে টানা অষ্টম দিনের মতো কৌশলগত হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের দৃষ্টিতে শত্রু দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।

ইরানকে পরাস্ত করতে জরুরি ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা সরবারহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যার মূল্য প্রায় ৬৬০ মিলিয়ন ডলার। এই অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের অনুমোদন এড়িয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন।

৭ মার্চ শনিবার মার্কিন প্রশাসনের বর্তমান দুই কর্মকর্তা ও সাবেক এক কর্মকর্তার বরাত এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়ছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন, যাতে ইসরায়েলের কাছে দ্রুত অস্ত্র বিক্রি করা যায়। এতে ১ হাজার পাউন্ড ওজনের ১২ হাজার ভারী বোমা বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনে আরও জানায়, অস্ত্র চুক্তির অংশ হিসেবে আরও ১০ হাজার ৫০০ পাউন্ডের বোমা এবং ৫ হাজার ছোট আকারের ‘স্মল ডায়ামিটার’ বোমা সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট সেবা ও সরঞ্জামসহ এসব অস্ত্রের মোট মূল্য ৫০০ মিলিয়ন ডলারের বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এতে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার লক্ষ্য রয়েছে।

এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে বলে জানিয়েছে ওয়াশিংটন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us