আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান রিয়াদে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠক করেছেন। বৈঠকে তারা সৌদি আরবে সাম্প্রতিক ইরানি হামলা এবং এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে দুই পক্ষ দুই দেশের মধ্যকার যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর আওতায় সৌদি আরবে হওয়া ইরানি হামলাগুলো পর্যালোচনা করেন। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন, যা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সহায়ক নয়।


উভয় পক্ষই আশা প্রকাশ করেছেন যে, ইরান প্রজ্ঞা ও যুক্তিবোধের পরিচয় দেবে এবং এমন কোনো 'ভুল হিসাব' এড়িয়ে চলবে যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

বৈঠকে সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ফায়াদ আল-রুওয়াইলি এবং প্রতিরক্ষা মন্ত্রীর গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা হিশাম বিন সাইফ উপস্থিত ছিলেন। সূত্র: সৌদি গেজেট
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available