• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৮:৪৩ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড

২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪২:৪৪

নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির আরেকটি মামলায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

২০ ডিসেম্বর শনিবার এই রায় ঘোষণা করা হয়। খবর রয়টার্সের

Ad
Ad

ব্রিটিশ সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, আদালত সূত্র ও ইমরান খানের আইনজীবীরা জানান, রাষ্ট্রীয় উপহার কম দামে কেনার অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি দুজনকেই ১৬ দশমিক ৪ মিলিয়ন রুপি করে জরিমানা করা হয়েছে।

Ad

আইনজীবীরা দাবি করেছেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই আদালত রায় ঘোষণা করেছে। তবে আদালত জানিয়েছে, বিশ্বাসভঙ্গ ও দুর্নীতিবিরোধী আইনে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে।

এই মামলার অভিযোগ অনুযায়ী, সৌদি আরব সফরের সময় যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কাছ থেকে পাওয়া মূল্যবান ঘড়ি ও উপহার রাষ্ট্রীয় নিয়ম ভেঙে কম দামে কিনেছিলেন ইমরান খান ও তার স্ত্রী।

ইমরান খান সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দল পিটিআই দাবি করছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে, যা পাকিস্তানের রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬







জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭


Follow Us