• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:২১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোন্থা

২৯ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১৯:১৯

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোন্থা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা। রাজ্যের কাকিনাডা উপকূলে মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এটি আঘাত হানে বলে জানিয়েছে ইন্ডিয়া মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)। খবর টাইমস অব ইন্ডিয়ার।

Ad

এর আগে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছিল, অন্ধ্রপ্রদেশের মাছিলিপাত্নাম এবং কলিঙ্গপত্নম এর মাঝ দিয়ে স্থলভাগে মোন্থার আঘাত চলতে পারে তিন থেকে চার ঘণ্টাব্যাপী। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত। এটি দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

Ad
Ad

এদিকে, অন্ধ্রপ্রদেশ সরকার উপদ্রুত এলাকাগুলোতে যান চলাচলের ওপর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন বুধবার সকাল ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা যায়।

রাজ্য সরকার ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের সহায়তায় অন্ধ্রপ্রদেশ জুড়ে ৮০০- এরও বেশি ত্রাণকেন্দ্র চালু করেছে। ঘূর্ণিঝড় মোন্থার স্থলভাগে আছড়ে পড়ার পূর্বপ্রস্তুতি হিসেবে রাজ্যের গর্ভবতী নারীদেরও নিরাপত্তার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য কাকিনাডা জেলায় ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স মোতায়েন করেছে রাজ্য সরকার। ওই এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য এক হাজার ইলেট্রিশিয়ানকে প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে সাহায্যের জন্য উদ্ধারকারী নৌকাসহ ১৪০ জন সাঁতারুকেও মোতায়েন করা হয়েছে কাকিনাডাতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us