• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:১৭:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ইমরানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার

১৬ জুলাই ২০২৪ দুপুর ১২:১৪:২২

ইমরানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বর্তমান সরকার। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

Ad

১৫ জুলাই সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ কথা জানান। তিনি বলেন, দলটির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Ad
Ad

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পিটিআইয়ের অস্তিত্ব থাকলে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। পাকিস্তান ও পিটিআই সহাবস্থান করতে পারে না বলেও মন্তব্য করেন।

আতাউল্লাহ জানান, পাশাপাশি তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কে পার্লামেন্টের সংরক্ষিত আসন দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করবে সরকার।

উল্লেখ্য, পাকিস্তানের পার্লামেন্টে বর্তমানে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন ইমরান খানের দল পিটিআইয়ের। বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই নিষিদ্ধের সিদ্ধান্ত বলছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us