• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ রাত ০২:২৬:১৯ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের তিন সদস্যকে হত্যা

২৭ জুন ২০২৬ সকাল ০৯:৪৩:২৪

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের তিন সদস্যকে হত্যা

ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমের অরেলিও এলাকায় বাংলাদেশি একটি পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। ২৬ জুন শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে ভিয়া মন্টিগ্লিও এলাকার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন এক দম্পতি ও তাদের নাবালিকা কন্যা। তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ এবং তদন্ত শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ কিংবা কোনো সন্দেহভাজনের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পরিবারটি বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। এছাড়া তাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি।

রোম পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

সূত্র: চ্যানেল২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১



Follow Us