• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ১১:৪২:১১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে আহত কলেজ ছাত্রী লিজার পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বাবলু

১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:২৭:৪৭

দৌলতপুরে আহত কলেজ ছাত্রী লিজার পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বাবলু

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত কলেজ ছাত্রী লিজা আক্তারের (১৮) পাশে দাঁড়িয়েছেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

তিন মাসে আগে বিদ্যুৎ শর্ট সার্কিটে দগ্ধ হয়ে গুরুতর আহত হন মানিকগঞ্জ মহিলা কলেজের ছাত্রী লিজা আক্তার। পরে চিকিৎসকরা তার ডান হাত কেটে ফেলতে বাধ্য হন। বর্তমানে তিনি শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক সংকটে পড়েছেন ।

৩১ আগস্ট রোববার সন্ধ্যা লিজার খোঁজ-খবর নিতে তার গ্রামের বাড়ি যান প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। এসময় তিনি পরিবারকে সান্ত্বনা দেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবানদেরও লিজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, একটি দুর্ঘটনা লিজার স্বপ্নকে থামিয়ে দিয়েছে। সমাজের সকলে যদি এগিয়ে আসে, তবে সে আবারও নতুন করে বাঁচতে পারবে।

জিয়ানপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. হিমু খান জানান, লিজার হাত প্রতিস্থাপন করতে তিন লক্ষ টাকা প্রয়োজন। আমরা সবার কাছে সহযোগিতা কামনা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us