• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:৩৮ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০৬:৩৪

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ এ। এছাড়া হামে নিশ্চিতভাবে মারা গেছে ২৩ শিশু।

৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

Ad

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে দেশে ১ হাজার ১৮৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশে মোট ২ হাজার ২৪১ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ২৫১ জন।

এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৮০১ জন রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
সংসদ থেকে ফের ওয়াকআউট করলো বিরোধী দল
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:০০

৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৪০ দিন পর মুসলিমদের জন্য খুলল আল-আকসা মসজিদ
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩০



সায়েদাবাদে ১০০ বাস কাউন্টার সিলগালা
সায়েদাবাদে ১০০ বাস কাউন্টার সিলগালা
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:৫৫





Follow Us