• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ রাত ০৯:২১:০৯ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স ৯৭.৫ কোটি ডলার

৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৫

এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স ৯৭.৫ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক: চলতি এপ্রিল মাসের প্রথম আট দিনেই দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৯৭.৫ কোটি মার্কিন ডলার।

গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৭৭.৫ কোটি ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে প্রায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

Ad
Ad

৯ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

Ad

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭১৮ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ২৫৬ কোটি ডলার। ফলে সামগ্রিকভাবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০.৫ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে। বিশেষ করে ডলারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষায় রেমিট্যান্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এর আগে মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড সৃষ্টি হয়। ওই মাসে দেশে আসে প্রায় ৩৭৭ কোটি ডলার, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রণোদনা, প্রবাসীদের আস্থা বৃদ্ধি এবং হুন্ডি প্রবণতা কিছুটা কমে আসায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, এ প্রবণতা বজায় থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্স নতুন রেকর্ড গড়তে পারে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আইএসপিআরের সতর্কবার্তা
আইএসপিআরের সতর্কবার্তা
৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৩২



Follow Us