• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:১৩:৫৮ (16-May-2026)
  • - ৩৩° সে:

কারিনা কায়সারের মৃত্যুতে আবেগঘন পোস্ট ফারুকীর

১৬ মে ২০২৬ বিকাল ০৫:৪১:১৭

কারিনা কায়সারের মৃত্যুতে আবেগঘন পোস্ট ফারুকীর

বিনোদন ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি কারিনাকে স্মরণ করে নানা স্মৃতিচারণ করেন।

ফারুকী লেখেন, ‘যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিল, তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে। আর আমি মনে রাখবো তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে। তোমার সঙ্গে করা কাজ ‘৩৬-২৪-৩৬’ এর কারণে।’

Ad
Ad

তিনি আরও স্মরণ করেন, কারিনা প্রথমবার তার ও নুসরাত ইমরোজ তিশার বাসায় এসে ছবি তুলতে চেয়েছিলেন। তখন কারিনা বলেছিলেন, তিনি তাদের ভক্ত। জবাবে ফারুকী ও তিশা জানিয়েছিলেন, তারাও কারিনার ভক্ত।

Ad

পোস্টের শেষ অংশে কারিনার মৃত্যু নিয়ে আবেগঘন বার্তায় ফারুকী লেখেন, ‘মানুষ মরে গেলে নাকি সব সত্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো, আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম। অনেক অনেক কথা মনে পড়ছে। আল্লাহ, তোমাকে বেহেশত নসিব করুক, কারিনা।’

এছাড়া তিনি আরও লেখেন, ‘এই পোস্টে যদি হাহা দেখো, জানবা কিছু লোক শুধু মানুষ হত্যার জন্যই বিখ্যাত তা না, মৃত্যুতেও উল্লাস করার জন্য বিখ্যাত। ইউ নো দেম, বাংলাদেশ নোজ দেম। রেস্ট ইন পিস, মাই সিস্টার!’

উল্লেখ্য, লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। ১৬ মে শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে কায়সার হামিদ লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।’ তিনি মেয়ের জন্য সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২৪ ঘণ্টায় হামে আরও দুইজনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও দুইজনের মৃত্যু
১৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০১









Follow Us