• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৫:৩২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বর্তমান সরকারের সময়ে শিক্ষাখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

২৮ আগস্ট ২০২৩ বিকাল ০৩:২৮:৫০

বর্তমান সরকারের সময়ে শিক্ষাখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষাখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগামীতেও এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।

Ad

শিক্ষা ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

Ad
Ad

২৮ আগস্ট সোমবার সকালে নেত্রকোণা সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গফুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us