• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪০:২১ (12-May-2026)
  • - ৩৩° সে:

মে মাসের প্রথম ১০ দিনেই রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার

১২ মে ২০২৬ বিকাল ০৪:৩৬:২৫

মে মাসের প্রথম ১০ দিনেই রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার

অনলাইন ডেস্ক: দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা দিয়ে চলতি মে মাসের প্রথম ১০ দিনেই ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে প্রবাসীরা পাঠিয়েছেন ১২ কোটি ৮০ লাখ ডলার।

১২ মে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

Ad
Ad

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

Ad

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত সময়ে দেশে মোট ৩ হাজার ৬১ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৩০ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা এবং ডলারের বাজারভিত্তিক দর নির্ধারণের কারণে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে আগ্রহী হচ্ছেন।

এর আগে গত এপ্রিলে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে। মার্চ মাসের এই আয় দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এছাড়া গত বছরের ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে যথাক্রমে ৩২২ কোটি ৬৭ লাখ, ২৮৮ কোটি ৯৫ লাখ, ২৫৬ কোটি ৩৪ লাখ এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। আগস্ট ও জুলাইয়ে আসে ২৪২ কোটি ১৮ লাখ এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ। এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে প্রবাসী আয় নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
১২ মে ২০২৬ বিকাল ০৩:২৭:৫৬



Follow Us