• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ দুপুর ১২:১৭:৪৬ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় দুই দফা বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩২:২৭

২৪ ঘণ্টায় দুই দফা বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দুই দফা বেড়েছে স্বর্ণের দাম। দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে ১৬ হাজার ৩৩০ টাকা। সে হিসেবে ৪ ফেব্রুয়ারি বুধবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে হচ্ছে দুই লাখ ৬২ হাজার ৯০ টাকায়।

Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২ ফেব্রুয়ারি সোমবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায় বেচাকেনা হয়।

Ad
Ad

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

যেখানে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ পাঁচ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৩:১৭

প্রশাসনকে নিরপেক্ষ থাকার তাগিদ এ্যানির
প্রশাসনকে নিরপেক্ষ থাকার তাগিদ এ্যানির
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৫০

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৩:০৮






আজ ঢাকার মার্কেট বন্ধ যেসব এলাকায়
আজ ঢাকার মার্কেট বন্ধ যেসব এলাকায়
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৯:৪১

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:২৬


Follow Us