• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩১:৩৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১

২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৮:০৭:৫৯

নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের সময় শুভ (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

Ad

২৫ অক্টোবর শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

Ad
Ad

তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন এসে নির্বাচন কমিশনের দিকে একটি ককটেল ছুড়ে মারলে সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এরপর পালিয়ে যাওয়ার সময় আমাদের টহল টিম ধাওয়া করে হাতেনাতে শুভ নামে এক যুবককে আটক করে। আটককৃত যুবকের কাছ থেকে আমরা বেশ কয়েকজনের নাম জানতে পেরেছি।

তিনি আরও বলেন, এখানে কতিপয় দুষ্কৃতিকারী বোমা সাদৃশ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। আমরা ওই যুবকের কাছ থেকে যে নামগুলো পেয়েছি তাদেরকে ধরার জন্য অভিযান চালাচ্ছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা বিষয়টি কঠোরভাবে দেখছি। এটি নিয়ে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪



Follow Us