নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় র্যাব-১১ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ সদর থানাধীন দক্ষিণ ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এসময় ৮৮ বোতল স্কাফ ও ৪৭ বোতল ফেনসিডিলসহ মো. আজিজুল হাকিম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ ইসলামপুর এলাকার মজনু সরকারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available