• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:১৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি এবি পার্টির

২৯ আগস্ট ২০২৫ দুপুর ০১:১৮:০০

জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি জানান, নির্বাচনের তারিখ যদি পিছিয়েও দেওয়া হয়, তাতেও দলটির কোন আপত্তি থাকবে না।

Ad

২৯ আগস্ট শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ফুয়াদ বলেন, দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে কমিশন। বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করাতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে। ইসি বা নির্বাচনী কর্মকর্তার কারও ভালো করার অভিজ্ঞতা নেই। অথচ এসব ঠিক না করে নির্বাচন করলে সামনের নির্বাচন হবে ইতিহাসের সুষ্ঠু কিন্তু একতরফা।

তিনি আরও বলেন, ভোটারের বয়স কমানোর বিষয়টি কমিশন এখনো আলোচনায় আনেনি। ভোটের দিন যাদের বয়স ১৭ হবে তাদের ভোট দেয়ার সুযোগ দিতে হবে।

নির্বাচনী রোডম্যাপ ঘোষণার ব্যাপারে ফুয়াদ বলেন, রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেবে, রোডম্যাপে সেসব নিয়ে কোন কথা নেই। প্রচারণার উপকরণে অনেক খরচ হয়। সাধারণ পোস্টার করবে ইসি—এটা করলে অর্থের অপচয় কমত, পরিবেশও বাঁচত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us