• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:২২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেলেন ঢাকা আহছানিয়া মিশন

২৬ জুন ২০২৫ দুপুর ০২:১৬:৫০

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেলেন ঢাকা আহছানিয়া মিশন

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উৎসববন্ধনে অংশগ্রহণ করে ২য় পুরস্কার পেলেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অঙ্গ প্রতিষ্ঠান আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুর্নবাসন কেন্দ্র।

Ad

২৬ জুন বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরস্কার পান তারা।

Ad
Ad

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উল্লেখ্য, ঢাকা আহছানিয়া মিশন ১৯৯০ সাল থেকে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে এবং ২০০৪ সাল থেকে পুরুষ এবং ২০১৪ সাল থেকে নারী মাদক ব্যবহারকারীদের চিকিৎসাসেবা প্রদান করছে। বর্তমানে মিশন গাজীপুর, মুন্সীগঞ্জ এবং যশোরে পুরুষ মাদকাসক্তদের জন্য তিনটি এবং ঢাকার শ্যামলীতে নারী মাদকাসক্তদের জন্য একটি কেন্দ্র পরিচালনা করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us