• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৯:২৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পল্টনে মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত

১৯ জুন ২০২৫ সকাল ০৮:৪৬:২০

পল্টনে মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

Ad

১৮ জুন বুধবার রাত পৌনে একটার দিকে পল্টন থানার পুলিশ হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। দলটির নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েব। অভিযানের সময় একটি প্রাইভেটকার থামালে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর এএসআই আতিককে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (ওসেক) ইউনিটে ভর্তি করা হয়। কনস্টেবল সুজনকে ভর্তি করা হয় ১০১ নম্বর ওয়ার্ডে।

চিকিৎসকরা জানিয়েছেন, আতিক হাসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

লালবাগ বিভাগের ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছিল। সে সময় মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। আমাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us