• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৩:৫৩:৪৫ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

তাবলীগ জামাতের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার

২০ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০৯:১৯

তাবলীগ জামাতের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলীগ জামায়াতের মাওলানা সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুর রহমান। তিনি জানান, এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে ১৮ ডিসেম্বর বুধবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়েছেন এবং অর্ধশত আহত হয়েছেন।

এ ঘটনায় ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ' জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী এসএম আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এসএম মোক্তার হোসেনের ছেলে। তিনি জুবায়েরের অনুসারী এবং কিশোরগঞ্জের আলমি শুরার সাথী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us