• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫১:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে আন্দোলনকারীদের গণমিছিল চলছে

২ আগস্ট ২০২৪ বিকাল ০৩:৫১:২২

রাজধানীতে আন্দোলনকারীদের গণমিছিল চলছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বায়তুল মোকাররম এলাকায় শিক্ষার্থী ও সর্ব সাধারণের অংশগ্রহণে গণমিছিল শুরু হয়েছে। মিছিলটি শাহবাগ দিয়ে সায়েন্সল্যাবের দিকে যাচ্ছে। ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর কয়েকশ মানুষ জাতীয় মসজিদ এলাকা থেকে মিছিলটি বের করেন।

Ad

সকালে আফতাবনগরে বৃষ্টি উপেক্ষা করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেছেন। তারা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার নিজেদের ক্যাম্পাসে ফিরে আসেন।

Ad
Ad

এর আগে ১ আগস্ট বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ ২ আগস্ট শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছিল ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের।

ঘোষণায় বলা হয়, শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী, আলেম-ওলামাসহ বাংলাদেশের সব স্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামীকালের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তুলুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১






Follow Us