• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:২৫:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রিকশাচালককে মারধরের দায়ে বিমানবন্দর থানায় অভিযোগ

৩ জুলাই ২০২৪ সকাল ১০:৪৭:২৬

রিকশাচালককে মারধরের দায়ে বিমানবন্দর থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দরে রিকশাচালকদের পিটিয়ে আহত, মোবাইল ফোন নষ্ট ও টাকা নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল হক নান্নু ও তার ভাই বাবুল শেখের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. মনির নামের একজন রিকশাচালক।

Ad

বিমানবন্দর গোলচত্বর সংলগ্ন বাবুস সালাম মসজিদের পিছনের রাস্তায় ১ জুলাই সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

পরে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্‌ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে এ ঘটনায় বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী এক রিকশাচালক।

২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান।

ভুক্তভোগী রিকশা চালক মো. মনির বলেন, 'যাত্রী নিয়ে বিমানবন্দরের বাবুস সালাম মসজিদের নিচের হোটেলের সামনে সন্ধ্যায় নামিয়ে দেই। পরে চলে আসার সময় শেখ ফজলুল হক নান্নু (৫৫) ও বাবুল শেখ (৫৮) আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে নান্নু তার হাতে থাকা লোহার রড দিয়ে হাতের কুনুই, পায়ের উরু এবং কোমরে পিটিয়ে আহত করেন। সেই সাথে আমার পকেটে থাকা মোবাইলটি মাটিতে ফেলে ভেঙ্গে ফেলেন। তার ভাই বাবুল শেখ আমার লুঙ্গির কোচায় থাকা ১৪ হাজার ৭০০ টাকা নিয়ে যান।'

তিনি বলেন, 'ওই সময় জিয়াউর রহমান নামের আরেক রিকশা চালক এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করেন। পরে রিকশাচালক রাহাত, সিরাজ, রাসেল এগিয়ে এসে আমাদের উদ্ধার করেন।'

অভিযোগের বিষয়ে বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিমানবন্দরের আল আমিন হোটেলের মালিক শেখ ফজলুল হক নান্নু বলেন, 'পুলিশ বক্সের পিছনে রিকশা জ্যাম করে রাখে। তখন লাঠি দিয়ে সরিয়ে দিয়েছি। তখন হয়তো লাঠির আঘাত লাগতে পারে।'

মারধর করে টাকা নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে নান্নু বলেন, 'একজন রিকশা চালকের কাছে ১৪ হাজার টাকা থাকতে পারে, সেটা সত্য না মিথ্যা আপনি যাচাই করে দেখেন।'

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্রা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, 'অভিযোগ পেয়েছি। আমাদের অফিসার বিষয়টি তদন্ত করে দেখছেন।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us