• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:০২:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, আশঙ্কাজনক নারী

৩০ মে ২০২৪ সকাল ১০:৩৮:১৩

বাড্ডায় সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, আশঙ্কাজনক নারী

নিজস্ব প্রতিনিধি: ঢাকার বাড্ডা এলাকার একটি ভবনে গ্যাস লিকেজ হয়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শান্তা নামে এক নারী অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন।

Ad

৩০ মে বৃহস্পতিবার ভোরের দিকে বিস্ফোরণ ঘটে বাড্ডা ডিআইটি রোডের তিনতলা একটি ভবনের নিচতলায়। ঘটনার পরপরই ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে উদ্ধার অভিযান চালায়।

Ad
Ad

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পুরুষ নিহত হয়েছেন ও এক নারী দগ্ধ হয়েছেন।

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। এদিকে দগ্ধ শান্তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার তরিকুল ইসলাম বলেন, বাড্ডা থেকে সকালে এক নারীকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে নিয়ে আসা হয়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us