• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:৫৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

লোহাগাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন

৫ অক্টোবর ২০২৩ সকাল ১১:২৪:২৫

লোহাগাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নাওঘাটা এলাকায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে হাঙ্গর খাল থেকে স্যালু মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দীনের বিরুদ্ধে।

Ad

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে বিভিন্ন স্পট থেকে বালু উত্তোলন করে আসছেন মেম্বার নাছির। সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, ৪০ হাজার টাকার বিনিময়ে স্থানীয় ধুপি পাড়ার জৈনক ব্যক্তির একটা জায়গা ভরাট করে দেন মেম্বার নাছির। ভরাট শেষ করে পার্শ্ববর্তী আরেক স্পটে বালুর স্তূপ করার চেষ্টা করেন তিনি।

Ad
Ad

৪ অক্টোবর বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদিসহ ভূমি অফিসের একটি টিম। ওই সময় বালু উত্তোলনের স্পটে কাউকে না পেয়ে বালু উত্তোলনের সরঞ্জামগুলো ধ্বংস করে স্যালু মেশিনটি জব্দ করে পরিদর্শক টিম।

অভিযুক্ত ইউপি সদস্য নাছির উদ্দীন বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, ধুপি পাড়া এলাকার রাস্তা উন্নয়নের জন্য আশপাশে বালু না পাওয়ায় তিনি সামান্য বালু উত্তোলন করেছেন।  

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, এ সংক্রান্ত খবর পেয়েছি। ইজারা বিহীন বালু উত্তোলন করা যাবে না। ভূমি অফিসের লোকজন গিয়েছিল স্পটে, কাউকে পাওয়া যায়নি। তবে, মেশিন জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মেম্বারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us