• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪৭:৩২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

২৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:১৯:৪৭

মানিকগঞ্জে হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ লক্ষ ২০ হাজার টাকার হেরোইনসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Ad

২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে নয়টায় দাশড়া এলাকার বেউথা হইতে হেমায়েতপুরগামী আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে মেসার্স লোৎফা এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে পাকা রাস্তার পাশ থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

গ্রেফতার মিন্টু মিয়া(২৯) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাছি গ্রামের মো, লিটন মিয়ার ছেলে। মানিকগঞ্জ সদর থানার বাড়াই ভিকরার গ্রামের মজিবর রহমানের ছেলে মো. মাহফুজ (৪০), একই গ্রামের মৃত কুদ্দুস ভূঁইয়ার ছেলে ইয়াসিন ভূঁইয়া (৫০) এবং সাগর হোসেন (৩০)পশ্চিম দাশড়ার মৃত শাহজাহান হোসেনের ছেলে।

ডিবি পুলিশ সূত্র জানায়, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার মানিকগঞ্জ ইনচার্জ পুলিশ পরিদর্শক(নি.) আবুল কালামের তত্ত্বাবধানে ডিবি পুলিশ মানিকগঞ্জের একটি দল এসআই (নি.) মাহাবুব আলমের নেতৃত্বে  লিটন মিয়া, মাহফুজ, ইয়াসিন ভূঁইয়া এবং সাগর হোসেনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ৫২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ বিশ হাজার  টাকা।

আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, ডিবি পুলিশ অভিযান চালিয়ে হিরোইনসহ ৪ জনকে গ্রেফতার করেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫





Follow Us