• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:০৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ট্রাক চোর চক্রের ৪ সদস্য আটক

৩ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:২৯:১৬

কালীগঞ্জে ট্রাক চোর চক্রের ৪ সদস্য আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ৩ সেপ্টেম্বর রোববার দুপুরে কালীগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।

Ad

আটকরা হলেন, চুয়াডাঙ্গা জেলার মোবারকপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে রেজওয়ান হোসেন (২২), আজিমপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে আকাশ মিয়া (২২), মোহাম্মদপুর গ্রামের শফি মিস্ত্রির ছেলে রিয়াদ হোসেন (২২) ও ফরিদপুর জেলার যদুরদিয়া গ্রামের সুবল কর্মকারের ছেলে অপূর্ব কর্মকার (২২)।

Ad
Ad

ওসি মাহাবুবুর রহমান জানান, আসামিরা বিভিন্ন সময় ট্রাক চুরি করে আসছিলেন। শনিবার গভীর রাতে কালীগঞ্জ শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকা থেকে একটি ট্রাক চুরি করার সময় পুলিশ রেজওয়ানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক চুয়াডাঙ্গা ও ফরিদপুর থেকে চোর চক্রের আরও ৩ সদস্যকে আটক করা হয়।

তিনি জানান, তারা যশোর, ঝিনাইদহ ও কালীগঞ্জ থেকে প্রায় ৮ থেকে ১০টি ট্রাক চুরি করে টায়ার ও তেলসহ ফদিরপুর অর্পূব কর্মকারের কাছে বিক্রি করে আসছিলো। চুরি যাওয়া ট্রাকের টায়ার ও বিভিন্ন সরঞ্জামাদিসহ অপূর্বকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





Follow Us