• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:১৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

৩১ জুলাই ২০২৩ দুপুর ০২:৩৫:৫০

পাবনায় তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনায় পুর্ব বিরোধের জেরে ইলিয়াস (২৮) নামের এক তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৩১ জুলাই সোমবার সকালে সদরের গয়েশপুর ইউনিয়নের ঘোপাঘাটা গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইলিয়াস পাবনার জালালপুর নতুন পড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় তাঁত ব্যবসায়ী ছিলেন।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যাবসায়ী ইলিয়াস ৩০ জুলাই রোববার দুপুরে পাবনা শহরে ব্যবসায়ীক কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না আসায় পরিবার আত্মীয় স্বজন ও মহল্লায় খোঁজাখুঁজি করে ইলিয়াসের কোন সন্ধান পান নি। পরে সোমবার সকালে গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা মোড়ে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

Ad
Ad

নিহতের পিতা আব্দুল মান্নান বলেন, ইলিয়াস রোববার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। এরপর সকালে দুই হাতপা বিচ্ছিন্ন অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। আমার ছেলের সঙ্গে কারও কোনো বিরোধ থাকার কথা নয়। তারপরও অন্য কোনো কারণে আমার ছেলেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছেলে হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সকালে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভিক্টিমকে দুই হাতপা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে হয়তো রাতের কোনো এক সময় তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন,  ৯ জুলাই নিহতের ভাইয়ের ছেলে সোহাগের সাথে স্থানীয় এক ব্যাক্তির ঝামেলা হয়। সে ঝামেলা থেকে এ ঘটনা ঘটলো নাকি এর পেছেনে অন্য কোন ঘটনা আছে সেটি আমরা খতিয়ে দেখছি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us