• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৫০:৫২ (05-May-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় শিশু যৌন নিপীড়ন: গ্রেফতার ২

৩০ জুলাই ২০২৩ বিকাল ০৪:৩৩:৫১

নলডাঙ্গায় শিশু যৌন নিপীড়ন: গ্রেফতার ২

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ৯ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন এবং তাদের বাড়িতে হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৯ জুলাই শনিবার দিবাগত রাতে ওই শিশুর পিতা বাদী হয়ে ৭ জনের নামে মামলা দায়ের করে। ওই রাতেই মামলার ২ আসামী গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলো, নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা মুকুল আরিন্দা (৩৪) ও নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুরের শহিদ হোসেনের ছেলে আল-আমিন (২২)।

Ad
Ad

ভুক্তভোগী পিতা জানান, গত ২৮ জুলাই দুপুরে প্রধান অভিযুক্ত মতিউর রহমান তার মেয়েকে কৌশলে ডেকে যৌন নির্যাতন করে। অভিযুক্ত তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে আমার মেয়েকে জড়িয়ে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন আমার মেয়ে চিৎকার করার চেষ্টা করলে অভিযুক্তরা আমার মেয়েকে ছেড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি সম্পর্কে অভিযুক্তদের কাছে জানতে চাইলে, তারা ক্ষিপ্ত হয়ে যায়। তারা ভুক্তভোগির বাড়িতে এসে তার মাকে মারপিট করে, বাড়িঘর ভাংচুর েএবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

Ad

বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গত ২৮ জুলাই দুপুরে প্রধান অভিযুক্ত মতিউর রহমান ওই শিশুটিকে কৌশলে ডেকে যৌন নির্যাতন করে। শিশুটি চিৎকার দিলে শিশুটিকে ছেড়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। ইতোমধ্যে ২ জন অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছ। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
৫ মে ২০২৬ সকাল ১১:৫১:৪৯




Follow Us