• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩৪:২৬ (10-May-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে থানার লুট হওয়া শটগান ও কার্তুজসহ যুবক গ্রেফতার

১০ মে ২০২৬ সকাল ১১:৩৫:২৮

নারায়ণগঞ্জে থানার লুট হওয়া শটগান ও কার্তুজসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিন রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

৯ মে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে নিশ্চিত করেন র‍্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা উজ্জ্বল।

Ad
Ad

গ্রেফতার পলাশ হোসেন আকাশ (৩২) ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।

Ad

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পলাশ হোসেন আকাশকে তল্লাশি করে তার কাছ থেকে একটি শটগান ও তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নারায়ণগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১৮
নারায়ণগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১৮
১০ মে ২০২৬ বিকাল ০৪:১৬:৪৫






Follow Us