• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০৮:৪৩ (04-May-2026)
  • - ৩৩° সে:

দুলারহাটে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

৪ মে ২০২৬ সকাল ১০:২৮:১৮

দুলারহাটে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

৩ মে রোববার গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন আহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত খোরশেদ আলমের ছেলে মো. শামীম (২০) এবং একই ইউনিয়নের মো. মফিজুল ইসলামের ছেলে মো. মনির হোসেন (৩৪)।

Ad

দুলারহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় মো. শামীমের কাছ থেকে ৫০ গ্রাম এবং মো. মনির হোসেনের কাছ থেকে ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ ইয়াসিন আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us