• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:১৯:৪২ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

ঝালকাঠিতে ইকবাল হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৭:১২

ঝালকাঠিতে ইকবাল হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে আলোচিত মানসিক ভারসাম্যহীন ইকবাল হোসেন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য মো. বাদল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাদল হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার বাসিন্দা।

Ad
Ad

পুলিশ জানায়, গত রোববার দিনগত রাতে স্থানীয় একটি বিদ্যালয়ের সামনের সড়কে মানসিক ভারসাম্যহীন ইকবাল হোসেন হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Ad

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আনছার আলী বাদী হয়ে ১৩ এপ্রিল সোমবার নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইউপি সদস্য বাদল হোসেনকে ১ নম্বর আসামিসহ সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ছয়জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের সঙ্গে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ইকবাল হোসেন হত্যা মামলায় অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
১৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০০:৫৬

ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৮:৩২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৬:১২





Follow Us