• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ রাত ১০:১৬:৪৫ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে ৩০ বাড়িতে আগুন-লুটপাট, নিহত ১

২৭ মার্চ ২০২৬ সকাল ০৯:১৮:২১

বাগেরহাটে ৩০ বাড়িতে আগুন-লুটপাট, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজীব শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার চিংগড়িয়া এলাকায় বিশ্বাস ও শেখ বংশের মধ্যে এই সহিংসতা চলে। হামলায় অন্তত ২০ থেকে ৩০টি বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে বিশ্বাস বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শেখ বংশের বাড়িঘরে হামলা চালায়। হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা, সোনাদানাসহ মূল্যবান মালামাল লুট করে এবং একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করে।

নিহত রাজীব শেখ ফারুক শেখের ছেলে। সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান বলে জানা গেছে।

ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম বলেন, ‘বিশ্বাস বাড়ির সন্ত্রাসীরা আমাদের প্রায় ৩০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।’

আরেক ভুক্তভোগী রিপন শেখ অভিযোগ করে বলেন, ‘এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাইদ বিশ্বাসের নেতৃত্বে সশস্ত্র বাহিনী এই হামলা চালায়।’

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, ‘অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং এতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮

Follow Us