• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:০৯:০৭ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় দেশীয় অস্ত্র, ৮ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ ২ ডাকাত গ্রেফতার

১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:১৪

ফতুল্লায় দেশীয় অস্ত্র, ৮ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ ২ ডাকাত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, লুণ্ঠিত নগদ ৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টা ৪০ মিনিটে ফতুল্লা মডেল থানায় কর্মরত এএসআই মো. মোজাম্মেল হক ও এসআই সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে মুসলিমনগর নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে পুলিশ ও স্থানীয় জনগণের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জনের একটি ডাকাত দল দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফররা হলো মো. অলিউল্লাহ হাওলাদার ওরফে ওলিউল্লাহ (৩০) এবং মো. জাকারিয়া হাওলাদার (২৮)।

Ad
Ad

তাদের হেফাজত থেকে ১টি সুইচ গিয়ার চাকু, ১টি স্টিলের চাপাতি, ২টি চাকু, ১টি কাটার, ১টি গ্যাস লাইটার/হিটার, নগদ আট লক্ষ টাকা, ৪.৪৪ গ্রাম ওজনের ১টি স্বর্ণের চেইন, ২.১৬ গ্রাম ওজনের ১টি স্বর্ণের আংটি এবং বিভিন্ন ডিজাইনের ৪০ পিস কানের দুলসহ মোট ৩৩.১২ গ্রাম সোনা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানায়, তারা পঞ্চবটি থেকে কাশীপুর সড়কে মিশুক, অটোরিকশা ও সিএনজি চলাচলে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়। তবে উদ্ধারকৃত স্বর্ণালংকার ও নগদ অর্থ কোথা থেকে লুণ্ঠন করা হয়েছে, এ বিষয়ে ধৃতরা স্পষ্টভাবে কিছু স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সৌদি প্রো লিগে আল নাসরের জয়
সৌদি প্রো লিগে আল নাসরের জয়
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৭:২০





পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৮:১২



সমালোচনার জবাব দিলেন ফয়েজ আহমদ তৈয়্যব
সমালোচনার জবাব দিলেন ফয়েজ আহমদ তৈয়্যব
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৬:১২



Follow Us