রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শনিবার রাত আটটার দিকে রাজশাহী মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খোঁজাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনার পরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ গিয়েছে। নিহত মুস্তাফার বাবা তইমুর উদ্দিন। তিনি নগরীর ডাঁশমারী এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা গেছে- তিনি এশার নামাজ শেষ বাসায় ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে মোস্তফার ডান পায়ে গুলি লাগে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পরেই মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা রামেক হাসপাতালে নিলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রামেক হাসপাতালে মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গুলিবিদ্ধ মোস্তফাকে রাত নয়টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available