• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:১২:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাজ্জাদ ও তাঁর স্ত্রী আটক

২৮ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১৫:০৪

বগুড়ায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাজ্জাদ ও তাঁর স্ত্রী আটক

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাজ্জাদ (৩৭) ও তাঁর স্ত্রী জান্নাত আক্তারকে (৩০) আটক করেছে সেনাবাহিনী।

Ad

২৭ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদিঘী গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জার্মানির তৈরি একটি ৯ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

Ad
Ad

জানা গেছে, বগুড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে প্রথমে সাজ্জাদকে আটক করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিদ সাংবাদিকদের জানান, সেনাবাহিনীর অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে সাজ্জাদের স্ত্রী বাড়িতে রাখা পিস্তলটি পাশের একটি নর্দমায় ফেলে দেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি সেখানে ফেলার কথা স্বীকার করেন এবং সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় সেটি উদ্ধার করা হয়। এরপর জান্নাত আক্তারকেও আটক করা হয়।

আটক দুজনকে রাতেই শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us