• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫২:২৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ

২৯ অক্টোবর ২০২৫ সকাল ০৯:০৭:২০

ময়মনসিংহে মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে সপ্তম শ্রেণি ছাত্রীকে মনে করে বাড়ি থেকে তুলে ধানক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক গৃহবধূ। 

Ad

২৭ অক্টোবর সোমবার রাতে ত্রিশাল থানায় তিনি মামলাটি করেন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আকমল হোসেন (৩৮)। তিনি একই উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি কোম্পানিতে কাজ করেন।

Ad
Ad

মামলার নথি সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর (শনিবার) ভোর ৫টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বের হন। টয়লেট থেকে বের হওয়া মাত্র পেছন থেকে মুখ চেপে কাঁধে তুলে বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি ধানক্ষেতে নিয়ে যান আকমল। এরপর গৃহবধূকে ধর্ষণ করা হয়। গৃহবধূর চিৎকারের একপর্যায়ে তার স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে গেলে আকমল পালিয়ে যান।

ওই গৃহবধূর ছোট ভাই বলেন, আমার ভাগনি সপ্তম শ্রেণিতে মাদরাসায় পড়ালেখা করে। ভাগনিকে প্রায় উত্ত্যক্ত করতেন আকমল। ঘটনার দিন ভোরে ভাগনির ওড়না জড়িয়ে টয়লেটে যান আমার বোন। সেই ওড়না দেখে ভাগনি মনে করে আমার বোনকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ঘটনার পর থেকে পালিয়েছেন আকমল। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২


Follow Us