• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০০:১৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মাওনা হাইওয়ে পুলিশের ওপর হামলা, বাস চালকসহ ২ জন আটক

১০ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১৪:৪০

মাওনা হাইওয়ে পুলিশের ওপর হামলা, বাস চালকসহ ২ জন আটক

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরস্থ জৈনা বাজার এলাকায় অবৈধ পার্কিংয়ের দায়ে একটি যাত্রীবাহী বাসকে রেকার বিল করায় মাওনা হাইওয়ে থানা পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত বাস চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

Ad

আজ ১০অক্টোবর শুক্রবার সকালে এই হামলার ঘটনাটি ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ওপর অবৈধভাবে পার্ক করা ছিল। কর্তব্যরত মাওনা হাইওয়ে পুলিশ ট্রাফিক আইন ভঙ্গ করায় বাসটির বিরুদ্ধে রেকার বিল ধার্য করে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাস চালক ও সহযোগীদের তর্ক শুরু হয়, যা একপর্যায়ে পুলিশের ওপর হামলায় পরিণত হয়।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ঘটনার সঙ্গে জড়িত বাস চালকসহ দুজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।

ওসি আইয়ুব আলী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা একটি গুরুতর অপরাধ। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজে যাদেরই দেখা যাবে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us