• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০৫:২৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

পূর্ব শত্রুতার জেরে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে ভাঙা হলো বৃদ্ধের দুই পা

১০ অক্টোবর ২০২৫ সকাল ০৯:০৮:৪৫

পূর্ব শত্রুতার জেরে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে ভাঙা হলো বৃদ্ধের দুই পা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে জহির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। ৮ অক্টোবর বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের পামুলীপাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জহির উদ্দিন ও মধুর পরিবারের মধ্যে জমি নিয়ে মামলা চলছে। ঘটনার দিন দুপুরে জহির ঘাস কেটে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মধু, তার স্ত্রী, দুই ছেলে ও তাদের স্ত্রীরা মিলে জহিরের পথরোধ করে এলোপাথাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে তারা টিউবওয়েলের হাতল, শাবল ও রড দিয়ে পেটাতে পেটাতে জহিরের দুই পা ভেঙে দেয়। এতে ডান পা ঝুলে যায়।

Ad
Ad

খবর পেয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা নেতৃত্বাধীন পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে আহত জহিরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Ad

ঘটনার পর হামলাকারী মধু ও তার ছেলে মানিক নিজেদেরও মারধরের শিকার দাবি করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। মানিক নিজে তার কপালে ব্লেড দিয়ে কেটে হাসপাতালে আসেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়রা আরো বলেন, যেখানে জহিরকে একা পেয়ে তারা নির্মমভাবে পেটায়, সেখানে তাদের ওপর পাল্টা হামলার প্রশ্নই আসে না।

খবর পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মধু ও মানিককে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ দুজনকে আটক করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯



Follow Us