• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০২:৩২:১১ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় নগদ ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরি

১৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৩৬:৪৩

ব্রাহ্মণবাড়িয়ায় নগদ ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি তালাবদ্ধ ভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ ২ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

Ad

১৭ সেপ্টেম্বর বুধবার ভোররাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উরশীউড়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় গফুর মিয়ার বাড়ির দক্ষিণ পাশের একটি ভবনের কক্ষের জানালা ভেঙে প্রবেশ করে চোরেরা এ চুরির ঘটনা ঘটায়।

Ad
Ad

ভুক্তভোগী আরমান খান এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, চোরেরা ঘরের দক্ষিণ দিকের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us