• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:৪৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোলায় নিজ ঘরে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:১৯:২১

ভোলায় নিজ ঘরে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি: ভোলা শহরে আমিনুল হক নোমানী নামে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৬ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর চরনোয়াবাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

Ad

নিহত আমিনুল হক ভোলা আলিয়া মাদ্রাসার মোহাদ্দেস ও সদর উপজেলা পরিষদ পরিষদ মসজিদের খতিব ছিলেন। তার বাবার নাম মাওলানা এনামুল হক।

Ad
Ad

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাৎ মো. হাচনাইন পারভেজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে।

এ বিষয়ে তৈয়ব আলী ও মো. মনিরসহ স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টায় নিজ ঘরে হামলার শিকার হন আমিনুল। হামলাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। ঘরের মধ্যে আমিনুলের চিৎকার শুনে প্রতিবেশী এক নারী এসে দেখেন বাড়ির সামনের গেট বন্ধ। পরে আরও লোকজন এসে রক্তাক্ত আমিনুলকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us