• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৬:১৭:০৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় চাকরির প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

৭ আগস্ট ২০২৫ সকাল ১১:১৬:২২

আশুলিয়ায় চাকরির প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় চাকরির প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন (২৫) নামের এক যুবককে ঢাকার দোহার থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Ad

৬ আগস্ট বুধবার সকালে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়।

Ad
Ad

এর আগে মঙ্গলবার রাতে ঢাকার দোহার থানাধীন রতন চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফ হোসেন দোহারের নিকড়া এলাকার মনির হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতার আরিফ গত ২২ মে সকালে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে ১৭ বছরের এক কিশোরীকে নিয়ে ঢাকার দোহারে চলে যায়। সেখানে ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে আরিফ। এর ২ দিন পর গত ২৪ মে সকালে ভুক্তভোগী কিশোরী কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে আশুলিয়ায় চলে আসে এবং তার বাবা-মায়ের কাছে বিষয়টি খুলে বলেন। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দোহারে অভিযান চালিয়ে আরিফ নামের একজনকে গ্রেফতার করা হয়। সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us