• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:০৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

২৬ জুলাই ২০২৫ সকাল ০৯:২৬:৫৯

সিদ্ধিরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকায় ইতি আক্তার (২৫) নামে এক গৃহবধ‍ূকে হত্যা করেছে তার স্বামী।

Ad

এ ঘটনায় তার স্বামী বিল্লাল (৩২) কে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

Ad
Ad

২৫ জুলাই শুক্রবার দিবাগত রাত ২টার সময় বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) শাহিনুর আলম।

শুক্রবার রাতে নিহতের মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মনির হোসেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকার ইব্রাহিম মিয়ার চারতলা বাড়ির একটি কক্ষ ভাড়া থাকতো তারা।

শুক্রবার রাত ১১ টার দিকে স্বামী তার স্ত্রীকে রুটি বানানো বেলুন দিয়ে পিটিয়ে হত্যা করে পরে ওই কক্ষে মরদেহটি রেখে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শী এক ভাড়াটিয়া জানান, শুক্রবার রাত ১১টার দিকে ওই ফ্লাটের ৩ তলার ভবনে চিৎকারে শব্দ শুনতে পায়। এসময় ওই কক্ষের ভেতর ঢুকে দেখতে পাই ইতি আক্তারের নিথর দেহ নিচে পড়ে আছে। তার স্বামী তাকে মেরে ফেলেছে বুঝতে পেরে আমি থানায় খবর দেই। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাষণ্ড স্বামী বিল্লালকে আটক করে।

ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পযন্ত কোন মামলা দায়ের করা হয়নি। আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানাই পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us