• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:৪৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে ৮ জন নিহতের ঘটনায় ট্রাক চালক মহির উদ্দিনকে আটক করেছে র‌্যাব

২৪ জুলাই ২০২৫ সকাল ০৯:১৪:১৯

বড়াইগ্রামে ৮ জন নিহতের ঘটনায় ট্রাক চালক মহির উদ্দিনকে আটক করেছে র‌্যাব

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক মহির উদ্দিন (২৭)কে আটক করেছে র‌্যাব।

Ad

২৩ জুলাই বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল অসাদ জানান, বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমাড়ি ব্রিজ এলাকায়  ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের সাতজন যাত্রী ও চালকসহ মোট আটজন নিহত হয়। ঘটনার পর থেকে ট্রাক চালক মহির উদ্দিন গা ঢাকা দেয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ট্রাক চালককে আটক করা হয়। পরে তাকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদ হোসেনের আত্মীয় নজরুল ইসলাম  বাদী হয়ে অজ্ঞাত ট্রাক চালকের নামে বড়াইগ্রাম থানায় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ ধারায় একটি মামলা  দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us