• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:১৭:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনার মূল হোতা শান্ত আটক

২৪ জুলাই ২০২৫ সকাল ০৮:৫৪:০৮

বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনার মূল হোতা শান্ত আটক

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়ের আগের দিন কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনার মূল হোতা মো. শান্ত মন্ডলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Ad

২২ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বশোয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মো. শান্ত মন্ডল(২০) উপজেলার বশোয়া গ্রামের মো. মতিয়ার মন্ডলের ছেলে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির মালিক বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে উক্ত ডাকাতি ঘটনার মূল হোতা শান্ত মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, তার অন্যান্য সহযোগীদের সাথে নিয়ে বিধান কুমার রায়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায়।

শান্ত আরো জানায়, বিধান কুমার রায়ের বাড়িতে ডাকাতি ঘটনার আগে তিনদিন তার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে। তখন থেকেই শান্ত ও অন্যান্য ডাকাতসহ তার সহযোগীরা পরিকল্পনা করতে থাকে বিয়ের আগের দিন উক্ত বাড়িতে ডাকাতি করবে। সেই মোতাবেক শান্ত তার অন্যান্য সহযোগীদের নিয়ে এই ঘটনা ঘটায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদে শান্ত ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং শান্তর জবানবন্দী রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত শান্ত ইতিপূর্বে খোকসার অসিত পাল এর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটিয়েছিল এবং সেই ঘটনার সম্পর্কেও আদালতে জবানবন্দী প্রদান করেছিল। তার বিরুদ্ধে দুইটি ডাকাতি, দুইটি হত্যা মামলা ও একটি জেলা পালাতক মামলা রয়েছে।  অন্যান্য ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত  আছে।

উল্লেখ্য, গত ২০ জুলাই রোববার ছিল বিধান রায়ের মেয়ের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রস্তুতি চলছিল। ১৯ জুলাই শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা বিয়েতে আসা আত্মীয়স্বজনের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে চলে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us