• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৩:০৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে ২১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৩ জুলাই ২০২৫ সকাল ১১:১৪:১৫

ফকিরহাটে ২১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ২১০ পিস ইয়াবাসহ মো. নূর ইসলাম মাতুব্বর (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।

Ad

২ জুলাই বুধবার বিকেলে ফকিরহাটের নলধা মৌভোগ ইউনিয়নের ব্রহ্মডাংগা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মো. নূর ইসলাম উপজলার ব্রহ্মডাংগা গ্রামের মো. আইয়ুব মাতুব্বরের ছেলে।

Ad
Ad

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নলধা মৌভোগ ইউনিয়নের ব্রহ্মডাংগা গ্রামের জনৈক মধু বসুর মুদি দোকানের সামনে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক কর করা হয়। এসময় দেহ তল্লাশি করে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক আসামি দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার মো. নূর ইসলাম মাতুব্বরের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us