• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৪৯:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সেনাবাহিনীর অভিযানে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ছয় ডাকাত

২১ জুন ২০২৫ সকাল ১০:০৭:১১

সেনাবাহিনীর অভিযানে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ছয় ডাকাত

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে কর্তব্যরত সেনা সদস্যরা ৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক করেন।

Ad

২০ জুন শুক্রবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে তল্লাশির সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা ২ জনের নির্দেশে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।

Ad
Ad

পরবর্তীতে সেনাবাহিনী পুনরায় অভিযান পরিচালনা করে ঐ দুইজন ডাকাত দলের লিডারসহ ৬ জনকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, এ পর্যন্ত তারা অস্ত্রের মুখে জিম্মি করে ৮টি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ৯টি কোরবানির গরু ডাকাতি করেছে। অন্যদিকে চাঁদা না দেয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করেছে।

এছাড়াও, বিভিন্ন বিল, পুকুর ও নির্জন এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজির ঘটনাও সংঘটিত করেছে বলে তারা স্বীকার করেছে।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন সিরাজুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮), মৃত কামাল হোসেনের ছেলে মো. কাওসার (২৫), আব্দুল আজিজের ছেলে মো. বিপ্লব মিয়া (২৪), মো. রওশন মিয়ার ছেলে মো. মনিরুল ইসলাম (২৪), মো. সালাম আলী মোবারকের ছেলে মো. মবিদুল ইসলামের ছেলে মো. সুরুজ আলী (২১)।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us