• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২৫:৪৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সাভারে পরিবহন শ্রমিককে গুলি করে হত্যা

২০ মে ২০২৫ সকাল ০৮:৪৪:৪৬

সাভারে পরিবহন শ্রমিককে গুলি করে হত্যা

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে ইয়ামিন চত্বর ব্যাংক কলোনী এলাকায় শাহীন (২৬) নামের এক পরিবহন রং মিস্ত্রীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৯ মে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের ব্যাংক কলোনি এলাকায় এমপির ঢালে তাকে গুলি করে হত্যা করা হয়।

Ad
Ad

নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি রেডিওকলোনী এলাকায় ভাড়া থেকে স্থানীয় বরুনের গাড়ির গ্যারেজে রং মিস্ত্রী হিসাবে কাজ করতেন। শাহীনকে হত্যার খবর শুনে স্ট্রোক করে হাসপাতালে গ্যারেজ মালিক বরুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তির সাথে ব্যাংক কলোনীর শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছুদূর যেতেই সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। ঘটনাস্থলেই শাহীন মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকারীদের শনাক্তের কাজ করছে পুলিশ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us