• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৭:১৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন

১৬ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৫০:২৬

ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

Ad

১৫ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার গড়পাড়া বাজার এলাকায় ওই বাড়িতে আগুন দেওয়া হয় বলে দাবি করেছেন শিল্পী মানবেন্দ্রের পরিবার।

Ad
Ad

স্থানীয়দের ধারণা, পহেলা বৈশাখে ঢাকায় ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করিনি।

তিনি আরও বলেন, আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এ মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। ১৬ এপ্রিল বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানান, ইতোমধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান রয়েছে, কারো জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us